Saturday, 19 May 2012


আমি ছিলাম গুপ্ত ভান্ডার তখন আমার ইচ্ছে হল পরিচিত হওয়ার । তাই আমি জগতকে সৃষ্টি করলাম যেন ( সৃষ্টি জগতের মাঝে )পরিচিত হই ।

লোকমুখে এটি হাদীস হিসেবে অতি পরিচিত ; বিশেষত তাসাউফ পন্থীদের মধ্যে । প্রকৃত পক্ষে এটি রাসূল (সঃ) এর হাদীস নয় ।

আল্লামা জালালুদ্দীন সুয়ুতী, ইবনে তাইমিয়া, আল্লামা যারকাশী,সাখাবী আজলূনী ও ইবনে আররাক (রহঃ) প্রমুখ মুহাদ্দেসীনে কেরাম এই মত পোষণ করেছেন ।

প্রখ্যাত তাফসির ‘রুহুল মাআনী ’ এর প্রণেতা আল্লামা আলূসী (রহঃ) এ প্রসঙ্গে বলেনঃ


অর্থাৎ ইমাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেছেন যে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস নয় । সহীহ কিংবা যয়ীফ কোন প্রকার সূত্রই এর নেই । আল্লামা যারকাশী, হাফেয ইবনে হাজার (রহঃ) এবং অন্যরাও অনুরুপ ব্যক্ত করেছেন । আর সূফীদের যারা এটি বর্ণনা করে থাকন তারা একথা স্বীকার করেন যে, এটি সনদের মাধ্যমে প্রমাণিত নয় ; তবে কাশফের মাধ্যমে প্রাপ্ত (বাণী) । আর তাসহীহে কাশফী তথা কাশফের মাধ্যমে হাদীসের মান-যাচাই-প্রক্রিয়া (কতক) সূফীদের চিরাচরিত খাছলত ।
-তাফসীরে রুহুল মাআনীঃ 27/21-22

আল্লামা যফর আহমাদ উসমানী (রহঃ) সংকলিত ‘ইমদাদুল আহকাম’ -এ উক্ত রেওয়ায়াতের ভিত্তিহীনতা সম্পর্কে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে বলা হয়েছেঃ
অর্থাৎ এ সম্পর্কে ‘আল মাকাসিদুল হাসানা’ -এ রয়েছে, ইমাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেছেন যে, এটি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস নয় । সহীহ কিংবা যয়ীফ কোন প্রকার সূত্রই এর নেই ।

ইমাম সুয়ুতী (রহঃ) রচিত ‘আদদুরারুল মুনতাছিরা’ -এ আছে যে, এর কোন ভিত্তি নেই । -ইমদাদুল আহকামঃ 1/294

* সূফীদের কেউ কেউ এ হাদীস সঠিক প্রমানের জন্যে কাশফের আশ্রয় নেন; অথচ কাশফের মাধ্যমে হাদীস যাচায়ের কোন গ্রহণ যোগ্যতা নেই । শুধু তাই নয়; বরং শরীয়তের কোনো হুকুম-আহকামের ব্যপারেও কাশফ, স্বপ্ন বা ইলহামের কোনো গ্রহণযোগ্যতা নেই ।
(তাবছিরাতুল আদিল্লাঃ 1/22-23, মাওকিফুল ইসলাম মিনাল ইলহাম ওয়াল কাশফি ওয়াররুয়াঃ 20-136, শরহুল আকায়িদিন নাসাফিয়্যাঃ 57,নিবরাসঃ 105-106)
এমনকি দুনিয়ার কোনো আদালতেও এগুলোর গ্রহণযোগ্যতা নেই । কোনো চুর বা ডাকাতের বিরুদ্ধে বাদীর এ ধরনের বক্তব্য আদালত কবুল করে না যে, আমি কাশফের মাধ্যমে জানতে পেরেছি যে, সে আমার মাল চুরি করেছে বা ডাকাতি করেছে ইত্যাদি । দুনিয়ার ছোট-খাট ব্যাপারেও যখন এগুলোর গ্রহণযোগ্যতা নেই; সেখানে দ্বীনের ব্যাপারে তা কীভাবে গৃহীত হতে পারে ! ?
সুতরাং শরীয়তের অন্যতম উৎস হাদীসের ব্যাপারেও তা গ্রহণ করা যাবে না । কোনো যুগেই হাদীস যাচেইয়ের পদ্ধতি কাশফ ছিলানা ।

0 Comments:

Post a Comment

অসাধারণ ইসলামিক সাইট

Popular Posts

Blog Archive